রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
পুলিশকেও একা চলতে নিষেধ, আইনশৃঙ্খলার অবনতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ০)
X

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলেছেন, পরিস্থিতি কতটা খারাপ হলে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি জারি করতে হয়।

রোববার যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী ৩১ অক্টোবর ১১-দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার বলেন, সারা দেশে খুন, ছিনতাই ও নিরাপত্তাহীনতা বেড়েছে। বিশেষ করে খুলনা–যশোর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি জানান, সম্প্রতি খুলনার পুলিশ সুপার এক নির্দেশনায় পুলিশ সদস্যদের একা চলাচল করতে নিষেধ করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচলেই যদি বিধিনিষেধ আরোপ করতে হয়, তাহলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়—সে প্রশ্ন থেকেই যায়।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল দেশে ইনসাফভিত্তিক পরিবেশ ও স্বাভাবিক নিরাপত্তা ফিরে আসবে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের সময়ে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, চাঁদাবাজি ও দখলদারিত্বে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এসব দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া, খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়া পর্যন্ত শান্তিপূর্ণ লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝