শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সরকারকে বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ০)
X

বিগত সময়ে গুপ্তহত্যা চালানো শক্তি এখনও সরকারের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহিদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের উত্থান হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, কিন্তু সেই সম্প্রীতি নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে।

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। পূজামণ্ডপ পাহারা দেওয়ার পাশাপাশি পলাতক শক্তি যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝