জামায়াত-শিবির এআই দিয়ে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে: নুর
নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জামায়াত-শিবির সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, এআই ব্যবহার করে সরকারের বিরুদ্ধে যে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও অতীতে এমনটা করেনি বলে তাঁর দাবি। তিনি একে জামায়াতের অপরাজনীতি উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর বাক্স্বাধীনতার নামে অপতথ্য ছড়ানো হচ্ছে।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করতে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। এসব অপচেষ্টা রুখে দিতে জনগণকে এগিয়ে আসার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
রাশেদ খান আরও বলেন, শহীদ ওসমান হাদি জাতীয়তাবাদী চেতনার অংশ। ওসমান হাদিকে কেন্দ্র করে নুরুল হক নুরের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আ.দৈ/আরএস




















