রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করার ডাক, ভারতীয় তরুণদের পাশে নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ০)
X

ভারতের তরুণ প্রজন্মের আন্দোলনে সংহতি জানিয়ে দেশটির গণতন্ত্রকামী জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের জুলাই প্রজন্ম ভারতীয় তরুণদের পাশে আছে। একই সঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা ও কর্তৃত্ববাদ প্রত্যাখ্যান করে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি তাঁরা সংহতি প্রকাশ করছেন। ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর আঘাত বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ভারতের সাম্প্রতিক আন্দোলনের মিল তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার জবাবদিহি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদা রক্ষার দাবি দুই দেশের তরুণদের আন্দোলনে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময় ভারতের শিক্ষার্থী, লেখক ও স্বাধীনচেতা ব্যক্তিদের সংহতির কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

ভারতের শাহীনবাগ আন্দোলন এবং জওহরলাল নেহরু ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগ্রামের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হিন্দুত্ববাদী আগ্রাসন, ফ্যাসিবাদ বা ধর্মীয় আধিপত্যবাদের হাতে ছেড়ে দেওয়া যায় না। ধর্ম, জাতি, লিঙ্গ কিংবা শ্রেণির ভিত্তিতে বিভাজনের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ভারতের কারাবন্দি শিক্ষার্থী শারজিল ইমাম ও উমর খালিদের প্রসঙ্গ তুলে তাঁদের মুক্তি দাবি করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশটিতে তরুণ নেতৃত্বসহ বহু মানুষকে দীর্ঘদিন আটক রাখা হয়েছে।

বিবৃতির শেষে দক্ষিণ এশিয়ায় পারস্পরিক মর্যাদা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এই নেতা। সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন এবং পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন তিনি।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝