ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর খবর জানান ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। পোস্টে তিনি রোটনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন রোটন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। ওই সময় সংগঠনটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
আ.দৈ/আরএস




















