রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা, আয়াস-রিমিসহ ৪ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ০)
X

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের মধ্যে দুজনের তিন দিন করে এবং অন্য দুজনের দুই দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জসিতা ইসলাম এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মো. সাকিবুল হাসান (১৯) ও ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসকে (২৭)। অন্যদিকে মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমির (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. আবদুল গাফফার হিমেল।

মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা ঘটনাস্থলে জড়ো হন। এ সময় সাকিবুল হাসান উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, মারজিয়া খন্দকার রিমি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারিতে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তাঁর গ্রাফিতিতে কালো কালি লাগান। এ ছাড়া আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝