শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
যাত্রাবাড়ীতে ঢাকাগামী বাসে অভিযান, ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৩:৪৪ পিএম  (ভিজিট : ৪)
X

পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাসে মাদক পাচারের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। 

পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) যাত্রীবাহী বাসটিতে অভিযানিক দল তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।



অভিযানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন মামলার বাদী হয়েছেন।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝