সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাউথইস্ট ব্যাংকের মামলায় বিএনপি নেতা কারাগারে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৭)
X

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন সুমন। শুনানি শেষে বিচারক শাহিন কবির তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার দায়ের করা ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলায় সুমন অন্যতম আসামি। জামিন নামঞ্জুরের পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সুবিধার বিপরীতে বিপুল অর্থ উত্তোলনের পর সুমন সপরিবারে আত্মগোপনে চলে যান। পরে ২০১৯ সালের ১১ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে।

তদন্তে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশের তথ্য পাওয়ার পর ২০২৩ সালের জুনে দুদক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। তাদের বিরুদ্ধে ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়। তদন্ত প্রতিবেদনে পর্যাপ্ত জামানত ছাড়াই সুমনকে ঋণ ও ওভারড্রাফট সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বিচারাধীন মামলার আসামি সুমনকে সম্প্রতি ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব পদে মনোনীত করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে দলের তৃণমূলের একাংশের মধ্যে অসন্তোষের কথাও উঠে এসেছে।
 
আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝