১১ দলের কর্মসূচিতে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে: এলজিআরডি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ১১ দল কর্মসূচি দিচ্ছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে কিন্তু মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি। তাদেরকে নিয়ে চিন্তা করেছে তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কত সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। মীর শাহ আলম বলেন, কোন অপতৎপরতাই কাজে আসবে না, সরকার তার নিজস্ব গতিতেই চলবে।’
এ সময় প্রতিমন্ত্রী শহিদ আবু সাঈদের বাড়ি ও কবর সৌন্দর্য বর্ধন করার জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন।
জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আ. দৈ./একে




















