সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষার ঘোষণা হাসনাতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ০)
X

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। পোস্টে জানানো হয়, সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে।’ সাধারণ মানুষের দেওয়া এক টাকাও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি ‘অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে এবং দানের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝