বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, আল্লাহর রহমত’: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ, অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’ পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহর কসম’।
এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন পোস্টের মাধ্যমে বিএনপির সঙ্গে নিজের বর্তমান রাজনৈতিক অবস্থানের পার্থক্যের বিষয়টি আবারও সামনে এসেছে।
আ.দৈ/আরএস




















