রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের কর্মীরা হিন্দু সেজে দেশকে অস্থিতিশীল করছে : টুকু
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৩৪ পিএম  আপডেট: ২৭.১১.২০২৪ ৬:৩৭ পিএম  (ভিজিট : ৩৩৩)
X

বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সব সময় সংখ্যা লঘুদের রক্ষা করে। আমাদের নবী (স:) বলেছেন তোমরা সংখ্যালঘুদের অত্যাচার করবে না। তারা আমাদের আমানত। তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি'র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এ সময় রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গসহযোগী নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের লোক সারাদেশে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার হরণ করতে পারবে না। আমাদের যত নির্যাতন করেছে। তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম আমাদের আর নতুন লোক আসবে না। এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান গণমানুষের মানুষের দল হিসাবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগনকে নিয়েই ক্ষমতায় আসবো। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি হাসিনা ভরতে বসে যড়যন্ত্র করে চলেছে। 

জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান ও আমিনুর রহমান টুটুল এবং আব্দুল আলীম সরকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা বিএনপি'র সভাপতি  মতিয়ার রহমান সরকার, তাড়াশ উপজেলা বিএনপি'র সভাপতি স.ম আফসার আলী, রায়গঞ্জ পৌর বিএনপি'র সভাপতি মো. হাতেম আলী সুজন, তাড়াশ পৌর বিএনপি'র আহবায়ক তপন কুমার গোস্বামী প্রমুখ। 

আ. দৈ. /কাশেম/ নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝