রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ার কারাবন্দী আ’লীগ নেতা ঝুনুর সিরাজগঞ্জে মৃত্যু
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:১৬ পিএম  আপডেট: ২৭.১১.২০২৪ ৫:১৮ পিএম  (ভিজিট : ১৬৬)
X

কারাগারে বন্দি থাকা বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। রাস্তায় অবস্থার আরো অবনতি হলে সন্ধায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩জন নিহতের ঘটনায় তিনটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলার আসামী ছিলেন আওয়ামীলীগের এই নেতা। লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল ও হাসপাতালে আছে। মৃত্যু সনদ তুলে লাশ বগুড়া নিয়ে যাওয়া হবে বলে শাহাদাৎ আলম ঝুনুর বন্ধু ফিরোজ হামিদ রিজভী জানান। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন,  বগুড়া জেলা কারাগারে থাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ আলম ঝুনু হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ময়না তদন্তসহ আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আ. দৈ. /কাশেম/নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝