রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ১৯৮)
X


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন ।

আজ বুধবার  (২৭ নভেম্বর)  বেলা ২টার দিকে তার গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান। এরপর সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেন এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সোয়া ৩টার দিকে তিনি তার গুলশানের বাসভবনে পৌঁছান।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝