নঈম নিজাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ১৯টি ব্যাংকের হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ। যা "দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের অপরাধ তার বিরুদ্ধে দদুক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলার অনুমোদন প্রদান করা হয়।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের এক সভায় নঈম নিজাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একাধিক মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তাা মো. তানজির আহম্মেদ।
তিনি আরো জানান, নঈম নিজামের স্ত্রী সাবেক এমপি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিসেস ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। একই সাথে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ১৭টি ব্যাংক হিসাবে অবৈধভাবে অর্জিত অর্থ ঘুষ, দুর্নীতি ও মানিলন্ডারিং-এর মাধ্যমে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ করেছেন।
এসব অপরাধে তার বিরুদ্ধে "দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় পৃথক একটি মামলার অনুমোদন প্রদান করা হয়।
আ. দৈ./একে




















