বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)
X

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর মতে, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে।

বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকারকে না জানিয়ে নির্বাচন কমিশন আগে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। পরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর কমিশন আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করার কথা জানিয়েছে।

রমজান, এসএসসি পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে কমিশন এ সময়সূচি নির্ধারণ করতে পারে বলে জানান তিনি। তবে ভোটের নির্দিষ্ট তারিখ ও মোট ব্যয়ের বিষয়ে সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মীর শাহে আলম বলেন, পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হতে পারে।

তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম ব্যয় হবে। নির্বাচন কমিশন চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক করে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝