বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ০)
X

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং সন্দেহজনক হামে ৯৭৫ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ছয়জন। তাঁদের পাঁচজনই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া সিলেটের একজন, চট্টগ্রামের দুজন, খুলনার একজন ও রংপুরের একজন মারা গেছে।

একই সময়ে শনাক্ত ১ হাজার ২৭০ রোগীর মধ্যে নিশ্চিত হাম ১১৩ জন এবং সন্দেহজনক রোগী ১ হাজার ১৫৭ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৩০০। এর মধ্যে নিশ্চিত হাম ২০ হাজার ৮৫১ এবং সন্দেহজনক রোগী ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝