১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক

মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সই করা চিঠিতে এসব অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সনদ বাতিলের কারণে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভারতের সীমান্ত এলাকায় কেনা ইলিশ কম দামে ফেরত দিতে হতে পারে বলেও জানান তিনি। আমদানি-সংক্রান্ত ব্যয়ও ক্ষতির পরিমাণ বাড়াবে বলে তাঁর দাবি।
আ.দৈ/আরএস




















