মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে রুহীকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোশতাক আহমেদ রুহী আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আ.দৈ/আরএস




















