প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’ হওয়ার অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ‘উধাও’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ রোববার সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, শনিবার রাতে ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের দাবি, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি পরিবার জানতে পেরে ইব্রাহিমকে জানানো হয়েছিল। পরে শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান বলে অভিযোগ করেন তিনি।
হারুনুর রশিদের আরও অভিযোগ, বাড়ি ছাড়ার সময় মরিয়ম স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন। এদিকে মরিয়মের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় যায়।
তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, তাও নিশ্চিত হওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আ.দৈ/আরএস




















