শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাল টাকা তৈরি ও বিক্রিতে জড়িত ৪ জনকে আটক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ১)
X

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে ।  এসআরবি জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন। তারা জাল নোটগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাজীচড়ে অভিযান চালায় এসআরবি-৪-এর একটি দল। এসময় অভিযুক্তদের কাছ থেকে ৫০, ১০০ ও ২০০ টাকার জাল নোট মিলিয়ে মোট ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে এসআরবি কর্মকর্তা বলেন, তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে এসব জাল টাকা সরবরাহ ও বিক্রি করতেন। যাদের কাছে তারা জাল টাকা বিক্রি করেছেন, তাদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝