রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ হত্যা মামলা
৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৬:০৪ পিএম  (ভিজিট : ৫)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে গাজীপুরের মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিনকে অপহরণ, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় এবার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

অভিযোগে থাকা পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন,তৎকালীন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, পুলিশ পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ এবং এসআই তৌহিদুল ইসলাম সুমন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি ওইদিন নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযোগে বলা হয়, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তের সমালোচক হওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি গাজীপুরের মাদরাসা ইবনে মাসউদের অধ্যক্ষ আবুল হোসেন আল-আমিনকে তুলে নিয়ে যায় সিটিটিসি। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে সিটিটিসির কার্যালয়ে নিয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধভাবে আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, টানা ১৮ দিন আটকে রেখে এডিসি ইশতিয়াক আহমেদের নেতৃত্বে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে ১৮ ফেব্রুয়ারি তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

অভিযোগ অনুযায়ী, হত্যার দায় এড়াতে অভিযুক্তরা আবুল হোসেন আল-আমিনের মরদেহ গুমের উদ্দেশ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জের লাকিরচর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর তুলসীখালী ব্রিজ থেকে পানিতে ফেলে দেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝