গাজীপুরে ১১ দলীয় ঐক্যজোটের সংবাদ সম্মেলন: ঢাকা-রংপুর লং মার্চের ডাক
রেজাউল করিম মজুমদার, গাজীপুর

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে গাজীপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে লং মার্চে ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর প্রেস ক্লাবে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য দেন। পরে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ২০২৪ সালের গণ-আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ এক বছর পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করে।
পরবর্তীতে গণভোটে এ সনদের পক্ষে জনরায় পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মনে করা হচ্ছে, গণভোটের রায়, সংস্কার প্রস্তাব ও সংশ্লিষ্ট অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না হওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন কারণে দেশে সংকট তৈরি হয়েছে।
এসব বিষয় ও দাবিকে সামনে রেখে ১১ দল ধারাবাহিকভাবে রাজপথে কর্মসূচি পালন করছে।লিখিত বক্তব্যে বলা হয়, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে গাজীপুর হয়ে রংপুর অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লং মার্চ শুরু হয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর লং মার্চটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে যাওয়ার কথা রয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী এসব এলাকার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরসহ লং মার্চের রুটের বিভিন্ন এলাকায় প্রস্তুতি চলছে। ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের দাবি, কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।
গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে লিখিত বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, ওলামায়ে কেরামসহ সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। তিনি একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রশাসনের সঙ্গে কর্মসূচির বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলেও তিনি জানান।লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের উত্থাপিত দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে বলে তারা আশা করছেন।
সংবাদ সম্মেলনে লং মার্চের প্রথম পথসভাকে ঘিরে গাজীপুরের প্রস্তুতির বিষয়টিও তুলে ধরা হয়। এর আগে বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ মোবারক হোসাইনের নেতৃত্বে একটি কেন্দ্রীয় বিশেষ টিম গাজীপুরের ভোগড়া বাইপাসের সম্ভাব্য পথসভাস্থল পরিদর্শন করে।
এ সময় জনসমাগম, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হয়।পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়।সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক এবং গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শফিউদ্দিন। তাঁরা ১৯ সেপ্টেম্বরের লং মার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং গাজীপুরের সর্বস্তরের মানুষের প্রতি শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, অফিস সম্পাদক আবুসীনা মোঃ মামুন, অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, গাজীপুর সদর থানা জামায়াতের আমির অ্যাডভোকেট সাদিকুজ্জামান খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, পূবাইল থানা জামায়াতের আমির অ্যাডভোকেট শামীম মৃধা, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাতসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।