মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারি চাকরিজীবীরা দায়িত্ব পালনের পাশাপাশি চুরিও করেন’: পরিবেশমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ৫)
X

সরকারি চাকরিজীবীরা দায়িত্ব পালনের পাশাপাশি চুরিও করেন—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি কর্মকর্তাদের কাজ দায়িত্ব পালন করা। তবে দায়িত্ব পালনের পাশাপাশি অনিয়ম-দুর্নীতিও হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দুর্নীতি সমাজে রয়েছে এবং তা কমিয়ে আনার জন্য সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও তা প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে হবে।

বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থবহ ও উন্নত জীবন নিশ্চিত করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝