বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রজ্রপাতে কুষ্টিয়া-নেত্রকোনা-হবিগঞ্জে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৭:২৫ পিএম  (ভিজিট : ১)
X

দেশের তিন জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ কুষ্টিয়া, নেত্রকোনা ও হবিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুইজন। তাঁদের একজন কুষ্টিয়া সদর উপজেলার দহাকুলা গ্রামের কারিগরপাড়ার রওশন (৫৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দহাকুলা-জোটপাড়া এলাকার একটি ধানখেতে কাজ করছিলেন তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

অন্যদিকে জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির আঙিনায় বজ্রপাতে মারা যান আরোজ আলী (৩০)। স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলী জানান, বিকেলে ভারী বৃষ্টির আগে ওই এলাকায় কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় বাড়ির আশপাশে হাঁটাহাঁটি করার সময় বজ্রপাতের শিকার হন আরোজ।

নেত্রকোনার খালিয়াজুরীতে সকালে বজ্রপাতে মারা গেছেন হাঁসচাষি শফিকুল ইসলাম (৩০)। তিনি উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সকালে হাওরে যাওয়ার পর বজ্রপাতের শিকার হন শফিকুল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, নিহতের দাফন সম্পন্ন করতে সরকারি সহায়তা দেওয়া হবে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে সকালে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক লিটন সরকার (৩০)। তিনি উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকার বাসিন্দা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে বাড়ির কাছের একটি জমিতে কাজ করতে গিয়েছিলেন লিটন। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই দিনে তিন জেলার এসব ঘটনায় মাঠে, হাওরে ও বাড়ির আশপাশে বজ্রপাতের ঝুঁকি নতুন করে সামনে এসেছে।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝