বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের সহায়তা চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ০)
X

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশের কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে সৃজনশীল ডিজিটাল কনটেন্টকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। প্রায় তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় শয্যা প্রস্তুত রাখার কাজও চলছে।

তিনি বলেন, শুধু চিকিৎসাসেবা জোরদার করলেই ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু কমানো সম্ভব নয়। এ জন্য মানুষের আচরণগত পরিবর্তন জরুরি। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের বার্তা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে পারে।

কনটেন্ট নির্মাতাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। গতানুগতিক প্রচারণার বাইরে গিয়ে কার্যকর ও সৃজনশীল কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আগামী তিন মাসের জন্য ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় একটি সমন্বিত কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে প্রাথমিক পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে এসব কনটেন্টের ডিজিটাল প্রচার শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝