বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাবেক অতিরিক্ত এসপি মনিরুল ও স্ত্রীর সম্পদ বিবরণীর নোটিশ পাঠাচ্ছে দুদক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৭:২৫ পিএম  (ভিজিট : ৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী অত্যন্ত প্রভাবশালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের স্থাবর ও অস্থাবর বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রীর সম্পদের বিবরণীর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম। তিনি জানান,এরআগে প্রাপ্ত তথ্য উপাত্ত্ব যাচাই বাছাই করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। তার দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের আলেকে কমিশন সম্পদের বিবরণীর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 

দুদকের অনুসন্ধানে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রীর নামে প্রায় ৩ কোটি টাকার অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ,পারিবারিক ব্যয় ও গ্রহণযোগ্য আয়ের বিস্তারিত হিসাব বিবরণী উঠে এসেছে।

দুদক জানায়, উভয়ের অর্জিত সম্পদ ও পারিবারিক জীবনযাত্রার ব্যয় নিজ নিজ গ্রহণযোগ্য আয়ের উৎস খতিয়ে দেখতে তাদের বিরুদ্ধে পৃথক দুটি নোটিশ জারি করে সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়েছে। 

দুদকের অনুসন্ধান প্রতিবেদনেবেলা হয়েছে, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২২৫ টাকার সম্পদের তথ্য মেলে। এর মধ্যে স্থাবর সম্পদ ৬৩ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৪৭৫ টাকা।

অর্জিত এই সম্পদের পাশাপাশি ৪০ লাখ ৭৮ হাজার ১২৮ টাকার পারিবারিক ও জীবনযাত্রার ব্যয় পাওয়া গেছে । ফলে এ ব্যয়সহ তার অর্জিত ও ভোগ করা মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৩৫৩ টাকা।

অনুসন্ধানে তার গ্রহণযোগ্য বা বৈধ আয় সংক্রান্ত ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৯৮০ টাকার সন্ধান পাওয়া গেছে। তবে, ৫ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে অনুসন্ধানে মনিরুল ইসলামের স্ত্রী জাকিয়া পারভীনের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকার স্থাবর এবং ২৭ লাখ ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

অর্জিত সম্পদের বাইরে তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকার হিসাব পাওয়া গেছে । ফলে ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ২৬ হাজার টাকা।

আ.দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝