সরকার জনগণকে দেওয়া ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, গণভোট আয়োজনের আহ্বান জানানো হলেও বিএনপি তা মানতে চাইছে না। একইভাবে জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতিও কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনে দলীয় কর্মী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন আগে চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সেমিনারে তিনি দেশের শ্রমবাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ বৃদ্ধি এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আ.দৈ/আরএস




















