সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ০)
X

নিজের ফুটবল খেলার দক্ষতার কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাঠে বল সামনে এলে তাঁর কিক, পাস কিংবা গোল করার সক্ষমতা দেখা যাবে।

সোমবার ঢাকা-১৫ আসনে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শারীরিক বিকাশের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। সংসদে তাঁরা বস্তুগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা চালুর দাবি জানিয়ে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।

খেলাধুলায় ভালো করা ক্লাবগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে শফিকুর রহমান বলেন, সরকারি সহায়তায় পাওয়া ক্রীড়া সামগ্রীর কার্যক্রমেরও খোঁজ রাখা হবে। যেসব ক্লাব ভালো করবে, সরকার সহায়তা করুক বা না করুক, তাঁদের সাধ্যমতো সহযোগিতা করা হবে।

খেলাধুলায় সাফল্যের পাশাপাশি সমাজ গঠনে ভূমিকা রাখা খেলোয়াড় ও ক্লাবগুলোকে বিশেষভাবে পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিবছর খেলোয়াড় ও ক্লাবের সদস্যদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করার ইচ্ছা রয়েছে বলেও জানান জামায়াত আমির।

নিজের খেলাধুলার স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি ফুটবল খেলতে পারলে তরুণরাও পারবে। সবাইকে খেলাধুলার পাশাপাশি নিজেদের ও সমাজকে ইতিবাচকভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝