বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি শফিকুর রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ০)
X

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প বেতনে পোশাক শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার দলের অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিও বার্তায় পোশাক শিল্পের শ্রমিক আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় জামায়াত আমির বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন। এর ফলে অনেক কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

তৈরি পোশাক খাতকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ শিল্পে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, শিল্পকে টিকিয়ে রাখতে হলে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও সমভাবে সত্য যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ সংকট সমাধানে সরকারের সিদ্ধান্ত নিতে দেরি হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

অস্থিরতার সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ যেন পরিস্থিতির ফায়দা নিতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।

শ্রমিকদের নিজেদের কর্মস্থল ও প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে কারখানার মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।


আ.দৈ/আরএস














Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝