সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থানের ছবি সরিয়ে পক্ষ নিয়েছে ছাত্রদল: এস এম ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ০)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে চলমান বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তাঁর দাবি, বাংলা ভাষার বিরুদ্ধে জিন্নাহর অবস্থান তুলে ধরতেই ছবির সঙ্গে তাঁর বক্তব্যের প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে।

সোমবার বিকেলে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও ভাষাগত প্রেক্ষাপট ছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরোধিতা করে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার কথা বলেছিলেন। সেই ইতিহাসই ছবির ক্যাপশনে তুলে ধরা হয়েছে।

এস এম ফরহাদ বলেন, ছাত্রদল জিন্নাহর ছবি সরানোর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তাঁর কাছে মনে হয়েছে, এই অবস্থানের মাধ্যমে ছাত্রদল পরোক্ষভাবে জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে এবং তাঁকে দায়মুক্ত করার চেষ্টা করছে।

ডাকসু জিএসের ভাষ্য, ছবি না রাখলে জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থান আড়াল করার অভিযোগ উঠতে পারত। আবার ছবি রেখে নিচে তাঁর বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরায় সেটি সরানোর দাবি করা হচ্ছে। তাঁর মতে, ইতিহাসের কোনো অংশ লুকিয়ে না রেখে প্রাসঙ্গিক তথ্যসহ তা উপস্থাপন করাই ডাকসুর উদ্দেশ্য।

এদিকে সোমবার দুপুরে ডাকসুর সংগ্রহশালায় রাখা জিন্নাহর ওই ছবি ভেঙে দেন সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছবিটি সরানোর দাবি জানায়।

ছাত্রদলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এস এম ফরহাদ বলেন, তারা হয়তো জিন্নাহর ইতিহাস সম্পর্কে যথেষ্ট জানেন না, অথবা ইচ্ছাকৃতভাবে তাঁর বাংলা ভাষাবিরোধী অবস্থান আড়াল করতে চাইছেন। তবে ডাকসু জিএসের দাবি, বিষয়টি কোনো পক্ষ-বিপক্ষের অবস্থান নয়; বরং ইতিহাসকে তার প্রেক্ষাপটসহ তুলে ধরার চেষ্টা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝