সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সংকটে দেশের মানুষ বিএনপির ওপরই দায়িত্ব দেয়: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ০)
X

দেশ যখনই বড় কোনো সংকটে পড়ে, তখন সেই পরিস্থিতি থেকে উত্তরণের দায়িত্ব দেশের মানুষ বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটকালে দেশ ও জনগণকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়া বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সমন্বয় বজায় রাখা জরুরি।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিশৃঙ্খল আচরণ দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। এতে শেষ পর্যন্ত ‘গুপ্ত ও পলাতক বাহিনী’ লাভবান হবে। তাই দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, সামনে বিএনপিকে আরও কঠিন সময় মোকাবিলা করতে হবে। এজন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভায় জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝