গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপি সরকার দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংস্কার কার্যক্রম থেকে সরে গেছে। তাঁর দাবি, পিএসসির ভাইভার নম্বর বাড়িয়ে দলীয় লোকদের নিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার আমলের কোটা ব্যবস্থার সঙ্গে বর্তমান ব্যবস্থাকে তুলনা করে তিনি একে ‘ভাইভা কোটা’ বলে মন্তব্য করেন।
কাউন্সিলে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতি হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান।
আ.দৈ/আরএস




















