রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব নেয়নি সরকার: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১০)
X

জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া বিশেষজ্ঞ টিম গঠনের প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প ও অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। সংকট শুরুর পর ছয় মাস পার হলেও সরকার কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে পারেনি বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে দেশে-বিদেশে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিরোধী দল। দেশ ও অর্থনীতির স্বার্থেই এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও সরকার তা গ্রহণ করেনি।

তার অভিযোগ, জ্বালানি সংকটের পাশাপাশি বিদ্যুৎ সংকটের বিষয়টিও সরকার প্রথম দিকে গুরুত্ব দিয়ে দেখেনি। সময়মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হলে বর্তমান পরিস্থিতি এতটা জটিল হতো না। সংকট সমাধানে সরকারের সঙ্গে সহযোগিতার সুযোগ না পাওয়ায় বিরোধী দলগুলো লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। তবে ক্ষমতায় আসার পর সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে অভিযোগ করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হলেও শিল্প, শিক্ষা ও যোগাযোগ খাতে বগুড়া তার সম্ভাবনার পুরোপুরি কাজে লাগাতে পারেনি। জেলার সড়ক যোগাযোগের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝