রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূলের ঘোষণা রিজভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ১০)
X

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় থাকা দলের প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই দায়িত্ব শেষ হয় না। রাষ্ট্র পুনর্গঠন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নারী নেতৃত্বের অবদানও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

দেশে নারী নির্যাতন ও হত্যাকাণ্ড কমে এসেছে দাবি করে রিজভী বলেন, অতীতে আলোচিত কয়েকটি হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো ঘটনা এখন আর ঘটছে না। সরকারি দলের কোনো নেতাকর্মীও এসব অপকর্মে জড়িত নন বলে দাবি করেন তিনি।

সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রিজভী। নারীর সামাজিক অবস্থান শক্তিশালী করা ও নিরাপত্তার বলয় তৈরিতে মহিলা দলের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝