অবশেষে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধদের কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড
নিজস্ব প্রতিবেদক

অবশেষে বর্তমান সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে । গত ২ সেপ্টেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড গঠনের কথা জানানো হয়। একই সঙ্গে আগের তিন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মনোনীত সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকার বলে ধর্মবিষয়ক মন্ত্রী তিনটি ট্রাস্টেরই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকবেন সংশ্লিষ্ট ট্রাস্টের সদস্য হিসেবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডে নিপুণ রায় চৌধুরী ও সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তপন চন্দ্র মজুমদার হয়েছেন সদস্য ও ভাইস চেয়ারম্যান।
এ ট্রাস্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জয়দেব রায় জয়, দুলাল বিশ্বাস, বিপ্লব কুমার দে, নারায়ণ চন্দ্র সরকার, রাজীব ধর তমাল, পার্থ পাল চৌধুরী, দোলন ধর, জনি দেব, মনোরঞ্জন সিংহ, স্বপন কুমার ভট্টাচার্য, তাপসী দত্ত, শুভ্র শংকর প্রসাদ, মন্টি রানী সরকার, স্বপন কুমার দাস, সত্যানন্দ দত্ত, রুপক সিংহ, সঞ্জয় গুপ্ত, মন্টু চন্দ্র বৈদ্য, সুদীপ রঞ্জন সেন ও অতীন দত্ত চৌধুরী।
খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে আন্না মিন্জ ও মাধবী মার্মাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জন গমেজ হয়েছেন সদস্য ও ভাইস চেয়ারম্যান।
নতুন বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন পিউস কস্তা, কুইনটেন রিবেরো, মৃগেন হাগিদক, পাস্টর আনোয়ার হোসেন, রীতা রোজলীন কস্তা, নরেন্দ্রনাথ টুডু ও জ্যাকসন পিউরিফিকেশন।
অন্যদিকে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া হয়েছেন সদস্য ও ভাইস চেয়ারম্যান।
এ ট্রাস্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুশীল চন্দ্র বড়ুয়া, মাসাথোয়াই মারমা, বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সুভাষ চন্দ্র চাকমা, পার্থ প্রতিম বড়ুয়া (অপু), মং হ্লা চিং ও মিং সোমাউ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিদের বাইরে অন্য ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও সরকার নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করতে পারবেন।
এ ছাড়া সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য কোনো ট্রাস্টি বা একাধিক ট্রাস্টিকে পরিবর্তন কিংবা পদ শূন্য ঘোষণা করতে পারবে।
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ২৯ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ১৮ নভেম্বর বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আগের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল। নতুন বোর্ড গঠনের মাধ্যমে ওই বোর্ডগুলোর ভাইস চেয়ারম্যান ও মনোনীত সদস্যদের দায়িত্বের অবসান ঘটল।
আ. দৈ./একে




















