রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-গ্যাস-সার সংকট জনগণের দাবি, ব্যক্তিগত নয়: এটিএম আজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৩০)
X

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা দেশকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সমন্বয়হীনতা ও জনগণের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে দেশে অরাজকতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীদের মধ্যে গাছের চারা বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে এটিএম আজহার বলেন, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকটসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এখন সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা জোটের ব্যক্তিগত কোনো দাবি নয়, বরং জনগণের দাবি বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ তুলে তিনি বলেন, সংসদে একাধিক অধিবেশন হলেও দাবিগুলো নিয়ে কার্যকর সমাধান হয়নি। সংসদে আলোচনা করে সংকট সমাধানের জন্য স্পিকারের কাছে চিঠি দেওয়া হলেও তাতে সাড়া না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

গণভোটে জুলাই আন্দোলনের পক্ষে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে দাবি করে এটিএম আজহার বলেন, জনগণের রায়ই সংবিধানের ভিত্তি। তাই সংবিধানের দোহাই দিয়ে গণভোটের সিদ্ধান্ত বা জুলাইয়ের দাবিকে উপেক্ষা করা জনগণ মেনে নেবে না।

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে লংমার্চ করবে ১১ দলীয় জোট। এরপরও দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি দিয়ে ঢাকায় সমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝