ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩–এ আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।
এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হলো।
ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
আ.দৈ/আরএস




















