রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবাধিকার ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ১৭)
X

জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে পাসের উদ্যোগের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুর্বল আইন পাসের অংশীদার তারা হবেন না। মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, এতে আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বৈত ব্যবস্থা তৈরি হয়েছে।

শফিকুর রহমানের অভিযোগ, সাধারণ নাগরিকের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশন সরাসরি তদন্ত করতে পারলেও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে একই ক্ষমতা প্রয়োগের সুযোগ রাখা হয়নি। একই অপরাধে দুই ধরনের ব্যবস্থা গ্রহণ করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশন বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। অন্তর্বর্তী সরকারের সময়ে এ দুটি আইন অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্পিকার বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাদেরও ধন্যবাদ।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝