রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কিছু খারাপ লোকের কারণে প্রধানমন্ত্রীর ভালো কাজ নষ্ট হচ্ছে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৩)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ভালো উদ্যোগগুলো দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রীর পাশে বসে তিনি এ বিষয়ে সতর্ক করেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি ও প্রধানমন্ত্রীকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে এবং ভবিষ্যতেও হতে পারে। তাই তাকে আরও সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, অনেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সামনে ভালো কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন। তাদের কর্মকাণ্ডের কারণে সরকারের ইতিবাচক কাজ ও অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সঠিক তথ্য প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো অনুষ্ঠান তিনি কখনো বাদ দেননি।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝