রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যাবেন প্রধানমন্ত্রী
আপাতত ভারত সফরের সম্ভাবনা নেই তারেক রহমানের :পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:১৩ পিএম  (ভিজিট : ৩০)
X

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে কোনো ভারত সফরের যাওয়া সম্ভব না। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে এলেই তার ভারত সফরের দিনক্ষণ ঠিক করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন,বাংলাদেশ একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। বর্তমান সরকারের প্রথম দিন থেকেই বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার নীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পরররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেইজিং, ওয়াশিংটন, রিয়াদ ও মস্কোর সঙ্গে কৌশলগতভাবে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার। গত ছয় মাসে বৈশ্বিক পরিমণ্ডলে বর্তমান সরকারের দৃশ্যমানতা এবং কৌশলগত গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারত্ব ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া ভুটান, বাহরাইন ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করছে।

তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সফল ভূমিকার কথা উল্লেখ করেন । তিনি বলেন, শান্তিরক্ষায় আমরা বিশেষজ্ঞ। বিশ্বজুড়ে আমাদের একটি অত্যন্ত দক্ষ সশস্ত্র বাহিনী রয়েছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার অগ্রগতিতে ভূমিকা রাখছে। সরকারের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিমানখাতে সুবিধা সীমিত হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অত্যন্ত কৌশলগত গুরুত্ব রয়েছে। রুট বা আকাশপথ হারানোর কারণে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই ব্যবসায়িক যৌক্তিকতা বিবেচনা করে বাংলাদেশকে একটি ‘এভিয়েশন হাব’ বা বিমান চলাচলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা নীতি এবং পররাষ্ট্রনীতি পরস্পর বিচ্ছিন্ন হতে পারে না। বৈশ্বিক অঙ্গনে অবদান রাখতে হলে এই দুই নীতিকে অবশ্যই সমন্বিত এবং একে অন্যের পরিপূরক হতে হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখা হবে। এই লক্ষ্য অর্জনে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত হয়নি। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। এরইমধ্যে তিনি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দুবার বৈঠক করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভারতকে আমাদের জাতীয় স্বার্থের বিষয়টি বুঝতে হবে। তারা বুঝতে শুরু করেছে বলেও জানান তিনি।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝