সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে প্রশাসনের কিছু কর্মকর্তা: শাহাদাত সেলিম
নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের কিছু কর্মকর্তা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩২ ঘণ্টার ভয়াবহ যানজট ও জনদুর্ভোগের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও জবাবদিহির ঘাটতি দেখা গেছে। সেতু সংস্কারের বিষয়েও স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের আগাম তথ্য ছিল না বলে দাবি করেন তিনি।
শাহাদাত হোসেন সেলিমের অভিযোগ, প্রশাসনের একটি প্রভাবশালী অংশ সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তিনি এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আ.দৈ/আরএস




















