রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি-লুটপাট ফিরে এসেছে, শুধু দলের নাম বদলেছে: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৩৯)
X

আওয়ামী লীগকে যেসব অভিযোগে ক্ষমতা থেকে বিদায় করা হয়েছিল, বর্তমান সরকারও প্রায় একই পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার খুলনার তেরখাদায় জামায়াতের কর্মী সমাবেশে তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, মাস্তানি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবারও ফিরে এসেছে। তার দাবি, শুধু দলের নাম পরিবর্তন হয়েছে, কাজ একই রয়েছে।

গোলাম পরওয়ার বলেন, মানুষ দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও দলীয়করণমুক্ত বাংলাদেশ চেয়েছিল। কিন্তু ছয় মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সরকারি সুবিধা বিতরণেও দলীয়করণের অভিযোগ তোলেন তিনি।

এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে, সে জন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার জরুরি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝