রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শক্তির ইশারায় সরকারবিরোধী ষড়যন্ত্র হতে পারে: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৪০)
X

বর্তমান সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন দল ও মতের লোকজন সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার কেরানীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সরকারবিরোধীরা এখন দৃশ্যমান না হলেও ভবিষ্যতে প্রকাশ্যে আসতে পারে। এমনকি পরস্পরবিরোধী বিভিন্ন পক্ষও বিদেশি শক্তির ইশারায় সরকারবিরোধী ষড়যন্ত্রে একত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সরকার কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝