‘শিক্ষকতা করতে চাইলে সংসদে নয়, ইউনিভার্সিটি খুলুন: জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে ‘শিক্ষকের ভূমিকা পালন’ করার বক্তব্যের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে সংসদে আসেননি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বক্তব্যে শফিকুর রহমান বলেন, শিক্ষকতা করতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত একটি বিশ্ববিদ্যালয় খোলা। সেখানে পছন্দের শিক্ষার্থীরা ভর্তি হয়ে তার বক্তব্য শুনবে।
তিনি অভিযোগ করেন, সংসদ অধিবেশন শুরুর পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। তার এমন আচরণকে ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, সংসদের মর্যাদা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে এবং তার অসংসদীয় বক্তব্য কার্যপ্রণালি থেকে বাদ দিতে হবে।
তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে অপমান সহ্য করে বিরোধী দলের সদস্যরা সংসদে বসবেন না।
আ.দৈ/এসআর




















