নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানিতে জামায়াতের শোক ও সমবেদনা প্রকাশ
ডেস্ক নিউজ

নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। নেপালে আঘাত হানা ভয়াবহ ভূকম্পন, তুষারধসে গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি বলেন, নেপাল ও তিব্বত সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূকম্পন, তুষারধস এবং আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি বলেন, নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ১৬০ জনের নির্মম মৃত্যু এবং শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহু নেপালি ও বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। নিখোঁজ মানুষদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষদের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার পান এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন, সেই দোয়া করছি।
আ. দৈ./একে




















