রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় পরিচয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৬:২৪ পিএম  (ভিজিট : ৪২)
X

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে দলের শৃঙ্খলা রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। এতে জনগণের মধ্যে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, এসব মোকাবিলা করেই দল এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতাদের ওপর থাকবে বলেও জানান রিজভী। দলীয় প্রতীক না থাকায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝