১৫ আগস্ট ইস্যুতে নাশকতার পরিকল্পনায় জড়িত ১৫ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এবার ঐতিহাসিক ১৫ আগস্ট উপলক্ষে সারাদেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে ছিল। কিন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে অনেক শতর্ক ছিলো। যারফলে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সব ধরনের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়ে
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ১৫ জনের বিরুদ্ধে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালত শুনানি শেষে প্রত্যেক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন লিমন খান (২৪), দেওয়ান ইসমাইল (২১), ফাহিম মিয়া (২২), রতন (২২), রাব্বি ওরফে রাফি (১৯), রাতুল শীল (২১), মিনারুল মিয়া (২২), মাসুদ রানা ওরফে লিমু (৩৬), জিহাদ হাসান (২০), আবু সাইম ওরফে সায়েম বাবু (৪৫), ফাহিম (১৯), শাকিল মিয়া (১৯), রাজিব (১৯), সানি (১৯) ও রাজন মিয়া (১৯)।
মামলার নথি অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লকের ২৮ নম্বর সড়কের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও সেখান থেকে ৫২ জনকে আটক করা হয়।
পুলিশের অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, যুব মহিলা লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ছিলেন। তারা ১৫ আগস্টকে কেন্দ্র করে একত্র হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন এবং তিনটি ব্যানার জব্দ করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। ব্যানারগুলোতে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের কথা লেখা ছিল। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এর আগে গত ১৯ আগস্ট একই মামলায় যুবলীগ নেতা মোতালিব, যুবলীগ নেত্রী মেহেজাবীন আক্তার মালাসহ ১৫ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।
আ. দৈ./একে




















