রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাবি না মানলে আন্দোলন জোরালো হবে: শফিকুল ইসলাম মাসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ২:২৪ পিএম  (ভিজিট : ৪৮)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,দুই হাজার সালের জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে। তিনি বলেন, সরকার যদি সংসদে দাবি না মেনে নেয়, তাহলে জনগণের অধিকার আদায়ে বিরোধীদল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেন।

জামায়াতের সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় রুকন সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচন পরবর্তী বিগত ৬ মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ করেছে তা পতিত আওয়ামী লীগকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে যেই দলীয়করণ করেছে, বিএনপি ৬ মাসে তারচেয়ে কম করেনি।

তিনি বলেন, সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় আসলেও ক্ষমতা গ্রহণ করে সবার আগে বিএনপি নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, আর্থিক এমনকি মসজিদ মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধীদল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে, যদি সরকার সংসদে জনগণের দাবি মেনে না নেয়।

জামায়াতের এমপি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে এর সমাধান হবে। এজন্য যা যা করণীয় বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে তা করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা রাখবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে তিনি আহ্বান জানান।

আ.দৈ./একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝