প্রয়োজনে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। নুরুল হক বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, গত ছয় মাসে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডে উগ্রতার প্রকাশ ঘটেছে। তাই সংগঠন দুটির বিষয়ে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আ.দৈ/আরএস





















